গোলাম মোর্তবা রিজুঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩ মে শনিবার সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে২০২৫-২৬ অর্থবছরের জন্য এক কোটি ৬০ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
–
বাজেট ঘোষণা করেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম। এসময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন খান, বাচ্চু প্রধানের, আলতাফ হোসেন বাবলু, রাজু আহমেদ, কিরন সর্দার, মহিলা সদস্য সাহিদা বেগম,স্বর্না বেগম, ফাতেমা বেগম উপস্থিত ছিলেন।
–
বাজেট ঘোষণার সময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম বলেন বাজেট বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে দিয়ে কাজ করতে হবে।