মানিক কুমার দাসঃ

 

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ‌ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ‌ অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ‌ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে ।

–

আজ শনিবার বেলা দেড়টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত কর্মসূচি পালন করা হয়।

–

এ সময় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ‌ মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে উক্ত খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ‌ রাকিবুল ইসলাম রাকিব, লিটন বিশ্বাস, সেখ সুলতান মাসুদ, সাকিব মিয়া রাকিব, নাহিদুজ্জামান নাহিদ, প্লাবন শেখ পিলু, জেলা কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইদ্রিস ব্যাপারী। খাবার বিতরণ অনুষ্ঠানে এ সময় প্রায় ৩ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।