মোঃ মিজানুর রহমান নামে একটি ছেলে বুধবার, ২৮ মে ২০২৫ রাজশাহীর কাটাখালী থানাধীন বাখরাবাজ নিজ বাড়ী থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়ী ফিরে আসেনি।

–

তার বয়স ১২ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো শার্ট, প্যান্ট এবং সাথে ছিলো স্কুল ব্যাগ। মিজানুর বাখরাবাজ এলাকার মোঃ মিঠন আলী ও মোসা: আখি আক্তার হুমায়রা’র ছেলে।

–

পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে মোঃ মিজানুর রহমানের বাবা মোঃ মিঠন আলী কাটাখালী থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করেছেন। যার নং- ১২৬০ তারিখ-(২৮/০৫/২০২৫।

–

তবে সর্বশেষ তাকে কাঁকন হাট, রাজশাহী এলাকায় দেখা গেছে বলে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে।

–

যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা দেখা পাওয়া যায়, তাহলে তাহার পিতার মোবাইল নম্বর ০১৭৯২০২৫৪৯৩ অথবা ০১৩২০০৬১৬৫১ (ওসি, কাটাখালী থানা)  মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো। এছাড়াও স্থানীয় থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।

–

‘আপনার একটু সহযোগীতায় একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে’।