শাকিল মিয়াঃ

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের বাইরের অংশ প্লাবিত হয়। এ সময় বরগুনার আমতলী-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচোটকি ফেরি ঘাটের বেশিরভাগ অংশ তলিয়ে যায়।

.

দুপুরে সদরের বড়ইতলা এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, বড়ইতলা এলাকার বেড়িবাঁধের বাইরের অন্তত দুই শতাধিক বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে রান্নাঘর। চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার বাসিন্দ

.

বড়ইতলার বাসিন্দা মো. শহীদ বলেছেন, বুধবার রাত থেকে একটানা ভারী বর্ষণে পানি বৃদ্ধি পেয়েছে নদীতে। রাতেও জোয়ারে প্লাবিত হয়েছিল এই গ্রাম। কিন্তু, আজ দুপুরের জোয়ারের পানি আরো বেড়েছে।

.

ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে আমতলীর আড়পাঙ্গাশিয়া, বেতাগীর কালিকা বাড়ি, তালতলীর জয়ালভাংগা, পাথরঘাটার জীনতলা এলাকার বেড়িবাঁধের বাইরের অন্তত দেড় হাজার বসতঘর। আমতলী-পুরাকাটা ফেরি ঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় যোগাযোগে বিঘ্ন ঘটছে।

.

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা-বরগুনা রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে, জেলার ছোট-বড় প্রায় অর্ধশতাধিক খেয়াঘাটে ঝুঁকি নিয়ে পারাপার করছে নৌকা।