অপি মুন্সীঃ

 

মাদারীপুরের কালকিনি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আবুল বাশারকে (৬৩) আটক করেছে কালকিনি থানা পুলিশ।

.

সদর কাঁচা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবুল বাশার পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

.

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানা পুলিশ।

.

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, সম্প্রীতি পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী ছিনিয়ে নেয়ার মামলায় তাকে রাতে আটক করা হয়েছে।