মুস্তাফিজুর রহমানঃ

ফরিদপুরের চরভদ্রাসনে নয় কেজি ওজনের পদ্মা নদীর একটি বোয়াল মাছ সারে বারো হাজার টাকায় বিক্রি করেছে এক মাছ ব্যাবসায়ী।

 

সোমবার (২৬মে)বেলা ১১টার দিকে উপজেলার সদর মাছ বাজারে রিপন মন্ডল(৩৯)এর ডালায় মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।

 

মাছ ব্যাবসায়ী রিপন জানায়, মাছটি এক জেলে পদ্মা নদী থেকে ধরে এনে চরভদ্রাসন সদর মাছ বাজারে নিয়ে আসেন। পরে মাছ ব্যাবসায়ী মোঃ জসিম এর ডালা থেকে দশ হাজার দুইশত টাকা দামে অকশনে বোয়াল মাছটি কিনে নেন রিপন।

 

পরে কয়েকজন ক্রেতার নিকট পাঁচ ভাগা করে সারে বারো হাজার টাকায় বোয়াল মাছটি বিক্রি করেছেন বলে জানান তিনি।

নদীতে জেলের জালে বড় বড় মাছ ধরা পরার বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, এই মৌসুমে মাঝে মধ্যেই নদীতে জেলের জালে বড় সাইজের মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় গত কয়েক সপ্তাহে পদ্মা নদীতে অভিজান চালিয়ে চায়না দোয়ারী ও কারেন্ট জালের পাশাপাশি নিষিদ্ধ কয়েক হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নদীতে মৎস্য দপ্তরের অভিযান বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে।

 

মৎস্যজীবিরা নিষিদ্ধ জাল ব্যাবহার না করে সতর্কতার সাথে মাছ স্বীকার করলে ভবিষ্যতে আরও বড় বড় মাছের দেখা মিলবে মলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা।