মানিক কুমার দাসঃ

 

সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য ফরিদপুরের উদ্যোগে ‌ রবীন্দ্র নজরুল ‌ জন্ম জয়ন্তী ২০২৫ ‌পালিত হয়েছে। আজ রবিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, পরে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি কবি আবু জাফর দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুল হালিম। ‌

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডঃ হাফিজুর রহমান পরিচালক পরমাণু চিকিৎসা কেন্দ্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মোঃ কাজী এনামুল হক, অনুষ্ঠান পরিচালনা করেন ‌শান্তা সাহা, মোহাম্মদ ‌ নুরুল ‌ শেখ ‌।

অনুষ্ঠানে বাংলা সাহিত্য অঙ্গনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় বিদ্রোহী ‌কবি ‌ কাজী নজরুল ইসলামের ‌ জীবন কর্ম ও তাদের সাহিত্য নিয়ে ‌ আলোচনা করা হয় ‌।

অনুষ্ঠানে পরবর্তী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের শিল্পী ও কলাকুশলী বৃন্দ এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।