শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয় কর্তৃক তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এর নেতৃত্বে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি শহর ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভুমি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহ বাচ্চু, উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা, উপজেলা একাডেমী সুপারভাইজার মিলন হোসেন খান, ভূমি অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা সাইদুল ইসলাম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সেবা গ্রহীতাগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ ভূমি মেলা এবং ভূমি বিষয়ে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সেবার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। ৩ দিনব্যাপী ভূমি মেলা আগামী মঙ্গলবার আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হবে।