সাম্য হত্যা মামলায় গ্রেফতার মো: তামিম হাওলাদার (৩০), পলাশ সরদার (৩০) ও সম্রাট মল্লিক (২৮) এর প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

.

শনিবার সকালে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের তিনজনের প্রত্যেকের দশ দিন করে রিমান্ডের আবেদন জানান।

.

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা প্রত্যেকের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেন।