মানিক কুমার দাসঃ

 

ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‌খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করে সংগঠনটি।

 

আজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটের দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সাধারণ লোকজনের মধ্যে ‌বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এছাড়া শহরের বেশ কিছু স্পটে উক্ত কর্মসূচি পরিচালনা করে তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক সৈকত হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, শিবলী সাদিক, মইমুল হাসান টিপু, জাহিদুল ইসলাম, নিজামুল মল্লিক, মহম্মদ রনি, মোহাম্মদ মুসা শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় পাঁচ শতাধিক লোকের মধ্যে ‌বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।