আজকের তারিখ : মে ৫, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৮, ২০২১, ৪:৫৩ পি.এম
পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

পাবনার আটঘরিয়ার উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ারি গ্রামে রোববার বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাওন হোসেন (১৯) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
নিহত শাওন হোসেন উপজেলার কদমডাঙ্গা গ্রামের হারুনর রশিদের ছেলে।
আটঘরিয়া থানার এস আই ফারুক হোসেন জানান, নিহত শাওন বেরুয়ান গ্রামের আফজাল হোসেনের বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করার সময় বিদুৎপৃষ্ট হয়ে ঝুলে থাকে।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে প্রায় আড়াই ঘন্টা পর আটঘরিয়া ফায়ার সার্ভিসের ইউনিট তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2026 @ Daily Somoyer Protyasha