আজকের তারিখ : মে ৩, ২০২৬, ৭:৩৩ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৮, ২০২৩, ১:৪৩ পি.এম
ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল বি এ মাদ্রাসায় নবীনদের বরণ করার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী হাফিজুর রহমান, এর পরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ,নাত ও ইসলামী গান পরিবেশন করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অভিভাবক মোঃ আজগার আলী, মোঃ আব্দুর রশিদ, মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্য বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মেহের আলী (প্রভাষক বাংলা), অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে ২০২৩ সালের আলিম শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্ভোধনী পাঠ দান করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জায়েদুর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2026 @ Daily Somoyer Protyasha