নুরুল ইসলামঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ১২ পিস ইয়াবাসহ অন্তর কাজী (২১)পিতা, জাহাঙ্গীর কাজী নামে এক যুবককে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। গতকাল শনিবার (২ মে) রাতে উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত অন্তর কাজী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। নগরকান্দা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫