রনজিৎ সরকার রাজঃ
মহান মে দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও ইটভাটা মালিক সমিতির সভাপতি, সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, শাহজাহান সিরাজ শিপন ও আরিফ মাসুম পল্লব। র্যালিতে শ্রমিক সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অপরদিকে, প্রধান অতিথি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতিউর রহমানের উপস্থিতিতে উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশাল র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ র্যালিতে আরও উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, এসএম হাদীউজ্জামান হাদীসহ অনেকে।
একইভাবে উপজেলার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক-ট্যাংক লরি-ট্রাক্টর তথা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং অটোরিকশা-ভ্যান চালক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫