নাঈমুল ইসলামঃ
রংপুর নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় জুয়েল হোসেন নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান।
জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন ঠিকাদার। জুয়েল হোসেন কেল্লাবন্দ এলাকার বাসিন্দা এবং বর্তমানে শাপলা আদর্শপাড়ায় বসবাস করতেন।
দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, জুয়েল হোসেন মোটরসাইকেল নিয়ে টার্মিনাল থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন। তার চলন্ত অবস্থায় মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরিত দিকে পরে যায়। এমন সময় চলন্ত অজ্ঞাত বাসে চাপা পরে জুয়েল। স্থানীয়দের মতে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫