আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগামী ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রামানিক, ডাঃ মো. আব্দুল আলিম, ডাঃ মোঃ শহিদুল ইসলাম, ডাঃ হাবিবা সুলতানাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ জানান, ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ২১ কর্ম দিবসে কমিউনিটি পর্যায়ে ২৭ হাজার ৪৭৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৭ হাজার ৮৪৭ জন শিশু সহ সর্বমোট ৩৫ হাজার ৩২০ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে এমআর ভ্যাকসিন দেওয়া হবে।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা কামনা করেন ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫