মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আজ শনিবার হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অনেকে। এই মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমসাময়িক বিষয় নিয়ে তাদের নিজ নিজ উদ্ভাবনী প্রদর্শন করেন। তাদের নিজ নিজ উদ্ভাবনী প্রদর্শন করতে পেরে খুশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫