হাসান মামুন:
পিরোজপুরের মঠবাড়ীয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে শামীম হাসান খান নামে এক ব্যবসায়ীকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় উপজেলা প্রশাসন পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে তার বাসভবনের নিচ থেকে ২,০৭৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃত্রিম সংকট তৈরি করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তেল মজুত করা হয়েছিল। প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না থাকায় অপরাধ স্বীকার করায় তাকে দণ্ড দেওয়া হয়।
জব্দ তেল সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫