ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবনার বেড়ায় মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা

পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বাড়িতে গুলিবর্ষণ ও ককটেল হামলায় চালিয়েছে দুর্বত্তরা। রবিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে কাশীনাথপুর এলাকায় ঢাকা – পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহ জানান, রবিবার ভোর চারটার দিকে দুটি মোটর সাইকেলে চারজন সন্ত্রাসী আমার রঘুনাথপুর এলাকার বাড়িতে একের পর এক ককটেল নিক্ষেপ করে। বাড়ির লোকজন বোমার শব্দ পেয়ে ছুটে গেলে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে পালিয়ে যায়।পরে পুলিশ এসে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করেছে।

তিনি আরো জানান, পাবনা- ২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু নগরবাড়ী ঘাটে সরকারি ৮ একর জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করেছেন। আমি এ বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ায় সাবেক এমপি আমার উপর ক্ষুব্ধ হয়েছেন।

গত শুক্রবার একটি দোয়া মাহফিলের অনুষ্ঠানে আমাকে অকথ্য গালাগাল করে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। আমার ধারণা সাবেক এমপির নির্দেশে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

এদিকে, ঘটনার পর কাশীনাথপুর এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চেয়ারম্যান রফিকউল্লাহর সমর্থকেরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা অবিলম্বে সাবেক এমপি আজিজুল হক আরজুর গ্রেফতার দাবি করেন। তবে, হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সাবেক এমপি আজিজুল হক আরজু।

তিনি বলেন, ধারাবাহিক রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসনোর চেষ্টা হচ্ছে। আমি রাজনৈতিকভাবেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব্যসাচী লেখক ড. শাহনাজ পারভীনের জন্মদিন আজ

error: Content is protected !!

পাবনার বেড়ায় মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :