মানিক কুমার দাসঃ
ফরিদপুরের গুহলক্ষ্মীপুর পালপাড়া সর্বজনীন শ্রী শ্রী কালী মাতা মন্দির প্রাঙ্গণে আগামী ২৫ মার্চ ২০২৬, বুধবার শিব ঠাকুরের অভিষেক ও মঙ্গল ঘট স্থাপন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সর্বজনীন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও সুধীজনকে সবান্ধবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় শিব ঠাকুরের অভিষেকের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে মঙ্গল ঘট স্থাপন, সকাল ১১টা ৪০ মিনিটে হরিবল দলের র্যালি অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় পূজা আরম্ভ, দুপুর ১টা ৩০ মিনিটে গঙ্গাজল অর্পণ এবং দুপুর ২টা ৩০ মিনিটে অঞ্জলি ও শান্তিজল প্রদান করা হবে।
পূজা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। ধর্মীয় এ আয়োজনে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি আয়োজক কমিটি
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫