আমজাদ আলীঃ
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলার ১৩ থানার বিভিন্ন ঈদগাহ মাঠে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। জেলার প্রতিটি ঈদের জামাতে জেলা পুলিশ কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
তারই ধারাবাহিকতায় অদ্য সকাল ৯:০০ ঘটিকায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে লাখো মুসল্লিদের উপস্থিতিতে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
এ জামাতে নামাজ আদায় করেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর, মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর সহ সমাজের বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ।
এ সময় পুলিশ সুপার তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে নামাজ আদায় করায় তিনি সকল মুসল্লির প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫