আহসান হাবীব সুমন (জামালপুর) ও গৌরাঙ্গ বিশ্বাস, বিষেশ প্রতিনিধিঃ
বুধবার ১৮ মার্চ সকাল ১১ ঘটিকার সময় জামালপুর অর্থনৈতিক অঞ্চলের আদর্শ বটতলায় 'সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র অফিসে সমাজের অসহায় ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়।
সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিব সংস্কার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মির্জা মাসুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী, ইয়ুথ লিডার ও মানবাধিকার কর্মী মোঃ তোতা মিয়া, ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আলতাফ হোসেন, সাংবাদিক মোঃ ফারুক হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “মানবতা দিয়েই পৃথিবীকে সুন্দর করতে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই জীবন নয়–অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানবিকতার পরিচয়। এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে অনেক প্রশংসনীয়।”
তিনি বলেন 'সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও আরো বেশি বেশি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫