শামীম আহমেদঃ
রমজানের প্রথম দিন। ভোরের সেহরিতে উঠেই রাশেদ খেয়াল করল, ঘরে খাবার খুবই কম। মা হাসিমুখে বললেন- “যা আছে, তাতেই বরকত হবে বাবা। খেয়ে নাও।” সারাদিন রোজা রেখে রাশেদ কাজের খোঁজে বের হলো। দিনশেষে হাতে এলো অল্প কিছু টাকা। ফেরার পথে সে দেখল, রাস্তায় এক বৃদ্ধ ভিক্ষুক ক্লান্ত হয়ে বসে আছেন। হয়তো সারা দিন রোজা রেখেছে।
চোখে তাঁর অদ্ভুত এক ক্ষুধার্ত অপেক্ষা।
রাশেদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ইফতারের সময় ঘনিয়ে আসছে। এই টাকা দিয়েই তো বাসায় কিছু নিয়ে
যাওয়ার কথা। কিন্তু হঠাৎ সে টাকাটা বৃদ্ধের হাতে তুলে দিল।
বৃদ্ধ কাঁপা গলায় বললেন, - “আল্লাহ তোমার দান কবুল করুক, বাবা।”
খালি হাতে বাসায় ফিরে রাশেদ লজ্জিত মুখে দাঁড়াতেই মা সামনে একটি ছোট একটি প্যাকেট এগিয়ে দিলেন।
- “পাশের বাড়ির খালা পাঠিয়েছে। বলেছে, আজ প্রথম রোজার ইফতারি সবাই এক সঙ্গে ভাগ করে খাই।” ইফতারের সময় রাশেদ বুঝল-রমজান শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়; এটা দানের, মমতার আর আল্লাহর অদৃশ্য রহমতের মাস।
- শামীম আহমেদ
কবি, লেখক ও সাহিত্যিক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫