হুমায়ন আহমেদঃ
আলমডাঙ্গা মাছ বাজারে সড়কের ড্রেন দখল করে মাছ বিক্রি অপরাধে ভ্রাম্যমান আদালত তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন।
আজ দুপুরে অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ড্রেন দখল করে ব্যবসা করা গোবিন্দপুর মাঠপাড়ার বুলবুল হোসেনের ছেলে জনি আলম(৩০), কাটাভাঙ্গা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে শিতল হোসেন(৩৫),এবং আলমডাঙ্গা মাছ বাজার পাড়ার আহমেদ বিশ্বাসের ছেলে সুজন আহমেদ (৫০)কে পাঁচ হাজার করে মোট পনেরো হাজার টাকা জরিমারা করা হয়।
সড়কের ড্রেন দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫