মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রেখে অবাধ ও সুষ্ঠু করার জন্য কাজ করতে হবে। কেউ কেউ এই নির্বাচনকে বিতর্কিত করতে অপপ্রচার চালাতে পারে, তবে জনগণের সামনে এসব ষড়যন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
সোমবার দুপুরে হিলির ধরন্দা ও পল্লী বিদ্যুৎ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, প্রতিপক্ষ দলের প্রার্থীরা রাজনৈতিক পরিবেশ ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তারা রঙিন ব্যানার ঝুলিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নেয়নি। এরপরও তারা অভিযোগ করছে যে বিএনপি নাকি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে।
তিনি আরও বলেন, আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হকসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫