মানিক কুমার দাসঃ
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে। এ উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন বাসা বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে উক্ত পূজা পালন করা হচ্ছে। হিন্দু শাস্ত্রমতে দেবী সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয় আর তাই বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
আজ শুক্রবার সকাল আটটা থেকে বেলা ২ টার মধ্যে বিভিন্ন স্থানে উক্ত পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া পূজায় অঞ্জলি প্রদান ও পরবর্তীতে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে ।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে নীলটুলি আইডিয়াল ক্লাব এর উদ্যোগে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের মধ্যে রয়েছে আজ দুপুর ১ টায় প্রসাদ বিতরণ এরপর সন্ধ্যায় সন্ধ্যা আরতি।
এছাড়া আগামীকাল শনিবার শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন , বিকেল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা এবং রাতে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে।
এ সমস্ত অনুষ্ঠানে ফরিদপুর শহর এবং শহরতলীর বিভিন্ন স্থানে প্রতিযোগী অংশগ্রহণ করবেন। এদিকে পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরকে মনোরম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫