মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ
আজ ১৩ জানুয়ারি হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস ১৯৯৫ সালের এই দিনে রেল স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন ২৭জন ট্রেনযাত্রী। পঙ্গুত্ব বরণ করেন শতাধিক মানুষ। দিনটি উপলক্ষে হিলিবাসী তখন থেকেই ট্রেন ট্র্যাজেডি দিবস পালন করে আসছেন।
ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিনসহ তিনটি বগি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
১৩ জানুয়ারি এ দিনে রাত সাড়ে ৯ টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল একটি ট্রেন। একই সময় বিপরীত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংষর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়।
সরকারি হিসেব মতে এসময় ২৭জন ট্রেন যাত্রী প্রাণ হারায় ও শতাধিকযাত্রী আহত হয় এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে। স্থানীয়দের দাবি কর্তব্যরত স্টেশন মাস্টারের দায়িত্ব অবহেলার কারণে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে।
প্রতি বছর ন্যায় আজও রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে নিহতদের স্মরনে দিনটিকে হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। আজ সকালে থেকে কালো ব্যাচ ধারণ করেন।
হিলি রেলওয়ে একতা ক্লাবের সদস্য আনোয়ার হোসেন নাগরিক প্রতিদিন কে বলেন, দুর্ঘটনার পর থেকে নিহতদের স্মরণে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছি। আজ বিকেল ৪টায় স্টেশন চত্বরে নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫