মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ
মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাইনুল ইসলাম (২৫) কে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে হাকিমপুর (হিলি) থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ৭ টায় জয়পুরহাট জেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। মাইনুল ইসলাম হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে।
হাকিমপুর (হিলি) থানা ওসি জাকির হোসেন জানান, ২০১৮ সালে মাদক মামলায় দিনাজপুর জেলা দায়রা জজ আদালত আসামী মাইনুলকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেন।
আদালতে রায়ের পর থেকে সে আত্মগোনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-৫ র্যাব ক্যাম্পের সদস্যদের সহযোগীতায় তাকে জয়পুরহাট জেলা সদরের ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং পরদিন রোববার তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫