এস. এম সালমান হৃদয়ঃ
বগুড়া শহরের ১৫ নং ওয়ার্ডের ছোট কুমিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও সানি রোগীদের অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা মাসুদ।
গাক চক্ষু ক্যাম্পের পরিচালক শান্তানু (আরিফ) এর সভাপতিত্বে কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং সানি রোগীদের জন্য বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট কুমিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম শেখ, ছোট কুমিড়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি আবুল বাশার, বিশিষ্ট সমাজসেবক আবু সাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে উন্নত চক্ষু সেবা পৌঁছে দিতে গাক চক্ষু হাসপাতাল নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫