মোহাম্মদ আবু নাছেরঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এক অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করেছে নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশন। আগামী ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মহতী মেধা বৃত্তি পরীক্ষা।
এ পরীক্ষায় সেনবাগ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা অংশ নেবে। পরীক্ষায় থাকবে আকর্ষণীয় প্রাইজমানি, যা শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে তাদের স্বপ্নপূরণের পথে আরও অগ্রসর হতে। আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে, জ্ঞানার্জনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা তাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত হবে। সেনবাগের শিক্ষাঙ্গনে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু এই বৃত্তি পরীক্ষা। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে নেছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী আয়োজন।
আয়োজক কমিটির সভাপতি,আলহাজ্ব আবদুল আজিম চৌধুরী, আহ্বায়ক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। সাধারণ সম্পাদক, সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরীক্ষা নিয়ন্ত্রক, মোঃ আল আমিন, প্রধান শিক্ষক, কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কো-অর্ডিনেটর, মোঃ নূর হোসেন সুমন, সহকারী শিক্ষক, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ উদ্যোগের পৃষ্ঠপোষকতা করছেন জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নেছার উদ্দিন ভূঁইয়া।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫