আসাদুর রহমান হাবিবঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ীতে যৌথ প্রশাসনের নেতৃত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব শুরুর আগেই উপজেলার বিভিন্ন মন্দির মন্ডপ পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক আলী ও মধ্যপাড়া সেনাক্যাম্পের অধিনায়ক আরমান হোসেন।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর উপজেলার পৌর ও ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক পরিস্থিতি সহ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা দিচ্ছেন ফুলবাড়ী উপজেলা প্রসাশন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ক্যাম্পের ক্যাপ্টেন মাহিন, ফুলবাড়ী উপজেলার পূজা উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত,সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী,জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ইমরান চৌধুরী নিশাদ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক আলী বলেন ফুলবাড়ী উপজেলায় এবার ৬২ টি মন্দির ও মণ্ডপে পূজা উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলবাড়ী একটি শান্তিপ্রিয় এলাকা তাই বিগত বছরগুলোর মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে আসা করছি এবং উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে যেন হয় সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫