রনি আহমেদ রাজুঃ
মাগুরা সদর উপজেলার পারলা গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মৃত রুস্তম বিশ্বাসের দুই ছেলে মোস্তাক (৩৭) ও মোঃ দাউদ আলী বিশ্বাস (৪৬)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সেনা ক্যাম্প ও সদর থানা পুলিশের একটি বিশেষ টিম পারলা গ্রামে এ অভিযান চালায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাগুরা থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫