প্রদীপ্ত চক্রবর্তীঃ
চট্টগ্রামের পটিয়ায় জামায়াতের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার লাখেরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতে ইসলামী পটিয়া উপজেলাধীন কোলাগাঁও ইউনিয়ন শাখার তত্ত্বাবধানে এ ক্যাম্পের আয়োজন করা হয় ।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী , চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ ফরিদুল আলম এ ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন কালারপোল সাংগঠনিক থানার নায়েবে আমির মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারপোল সাংগঠনিক থানার আমির এসএম নাছির উদ্দিন ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. ফরিদুল আলম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একজন চিকিৎসক হিসেবে তিনি পটিয়ার প্রতিটি জনপদে এ সেবা পৌঁছে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।
ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৩০০ রোগীদের সেবা প্রদান করেন ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫