কৌশিক চৌধুরী হিলিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে হিলিসিপি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে হিলিসিপি গেইট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪নং পোষ্টের নিকটবর্তী স্থানে ওৎ পেতে থাকে। টহলদল আনুমানিক রাত ২ ঘটিকায় ভারত হতে ০১ জন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়।
একপর্যায়ে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ০১টি বস্তা পানিতে ফেলে দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে ০১টি বস্তার ভিতরে ছোট ছোট পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন- ২৯৪০ পিস উদ্ধার করে।
এছাড়া রাত আনুমানিক ৮ ঘটিকায় মংলা বিশেষ ক্যাম্পের একটি টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মংলাপাড়া গ্রামের মাঠের মধ্যে ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পরে ০১ জন চোরাকারবারী বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল চ্যালেঞ্জ করলে চোরাকারবারী ০১টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলদল ঘটনাস্থল হতে ০১টি বস্তার ভিতরে ছোট ছোট পলিথিনে মোড়ানো মালিকবিহীন অবস্থায় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন ১৪৭৫ পিস উদ্ধার করে। এই ইনজেকশনের আনুমানিক মূল্য ৬ লাখ ৯১ হাজার ৫শ ৫০ টাকা।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুস্বরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫