মোঃ নাঈম ইসলামঃ
রংপুর মহানগর পুলিশের অভিযানে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে রংপুর শহরের লালকুটি মরে ভাড়া বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আরিফুল ইসলাম পল্লব রংপুরে ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় নজরদারিতে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রংপুর মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম পল্লবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না।”
অন্যদিকে, গ্রেফতারের খবরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও তিনি সাম্প্রতিক সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫