মোঃআমজাদ আলীঃ
“পরিকল্পিত বনায়ন করি - সবুজ বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে সামনে রেখে ২৮জুলাই- ২০২৫ সোমবার দিনাজপুর গোড়-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে দশ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বড়মাঠে মেলা মঞ্চে বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর মাসুদুল হক, বিএডিসি দিনাজপুরের উপ পরিচালক ডক্টর মোঃ সুলতানুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক বেগম নুরুন্নাহার। এরপর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল সমূহের মধ্যে সনদপত্র প্রদান করা হয় এবং তিনটি স্টল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় তিনজনকে ক্রেস্ট দেওয়া হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫