ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আর্মরশেল প্রোটেকশন ফিচারযুক্ত স্মার্টফোনের সুবিধা

মোঃ আল আমিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

আর্মরশেল প্রটেকশন ধারণাটি স্মার্টফোনের বাজারে কিছুটা নতুন। সাম্প্রতিক সময়ে আর্মরশেল প্রটেকশন ফিচারযুক্ত স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। কিন্তু অনেকেই এ ফিচারের সম্পর্কে বিস্তারিত জানেন না। এটি মূলত স্মার্টফোনকে টেকসই থাকার নিশ্চয়তা দিয়ে থাকে।

কাঠামোগতভাবে ‘আর্মরশেল’প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাঠামোগত সিস্টেম ও আটটি উল্লেখযোগ্য উন্নত ফিচারের সমন্বয়ে স্মার্টফোনে এই প্রযুক্তি যুক্ত করা হয়।এতে রয়েছে শক্তিশালী ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো, সমন্বিত ধাতব ফ্রেম, মজবুত গ্লাস, কোটেড প্রটেকশন, শক শোষণকারী সার্কিট বোর্ড ফিল্ম, উপাদান সংযোজনকারী গ্লু, স্ক্রিন সুরক্ষার বেজেল ও ইনসিওল ডিজাইন। এসব ফিচারের ফলে স্মার্টফোনকে বাঁকানো, পড়ে যাওয়া ও দাগ লাগা থেকে সুরক্ষা দিতে সক্ষম। রয়েছে অভ্যন্তরীণ সিলিং ও ইঞ্জিনিয়ারিং অংশ; যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখে।

নোট ৬০ মডেলের মাধ্যমে আর্মরশেল’প্রোটেকশন যুক্ত স্মার্টফোনের দেশীয় বাজারে যুক্ত হয়েছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। এই প্রযুক্তিযুক্ত তাদের সর্বশেষ স্মার্টফোন হলো নোট ৬০এক্স। সম্প্রতি দেশের বাজারে নিয়ে আসা এই স্মার্টফোনটি ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়। অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায় নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা যায়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

error: Content is protected !!

আর্মরশেল প্রোটেকশন ফিচারযুক্ত স্মার্টফোনের সুবিধা

আপডেট টাইম : ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আল আমিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :