ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লোহার রড দিয়ে নানিশাশুড়িকে পিটিয়ে হত্যা করলেন মাদ্রাসাশিক্ষক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • ৪৩৪ বার পঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া এলাকায় গোলতাজ বেগম (৫৫) নামে এক নারীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এই ঘটনা ঘটে। নিহত গোলতাজ বেগম চকরিয়া খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী। ঘটনার পর স্থানীয় লোকজন মোহাম্মদ আবদুল্লাহ (২৮) নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

মোহাম্মদ আবদুল্লাহ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী বার আউলিয়া পাড়া এলাকার মো. জাকারিয়ার ছেলে। তিনি নিহত গোলতাজ বেগমের নাতনি নাইরা জান্নাতের স্বামী ও কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া দারুল কোরআন হেফজখানার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ হেফাজতে আবদুল্লাহ বলেন, ২০২৩ সালের ৩ মার্চ গোলতাজ বেগমের নাতনি নাইরা জান্নাতকে বিয়ে করেন তিনি। দুই মাস আগে মনোমালিন্যের কারণে নাইরা খুটাখালীতে বাবার বাড়িতে চলে যান। এ ঘটনার জেরে ধরে নানিশাশুড়ি গোলতাজ বেগমের সঙ্গে মুঠোফোনে আবদুল্লাহর কথা কাটাকাটি হয়। এরপর শ্বশুরবাড়ির লোকজন তার ঘরের আসবাবও নিয়ে যান। এ নিয়ে কথা বলতে গেলে গোলতাজ বেগমের সঙ্গে তার তর্কাতর্কি হয়। এ সময় রেগে গিয়ে তার মাথায় লোহার রড দিয়ে তিনি তিনবার আঘাত করেন।

খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জিশান শাহরিয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্ত্রীকে আটকে রাখার জের ধরে সোমবার বিকেলে নানিশাশুড়ি গোলতাজ বেগমের সঙ্গে আবদুল্লাহর তর্কাতর্কি হয়। একপর্যায়ে আবদুল্লাহ লোহার রড দিয়ে গোলতাজ বেগমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে গোলতাজ বেগম মারা যান।

চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নানিশাশুড়িকে মাথায় আঘাত করে খুন করার দায়ে আবদুল্লাহকে আটক করা হয়েছে। লাশ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

error: Content is protected !!

লোহার রড দিয়ে নানিশাশুড়িকে পিটিয়ে হত্যা করলেন মাদ্রাসাশিক্ষক

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
ডেস্ক রিপোর্ট :