ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া উদ্ধার

-ভুক্তভোগী স্কুলছাত্রী সামিয়া আক্তার তনু।

মো: ইপাজ খাঁঃ

হবিগঞ্জে মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া আক্তার তনুকে (১৫) উদ্ধার করা হয়েছে।সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ধর্মঘর ইউপির দেবপুর গ্রামের ইউপি সদস্য সোহরাব উদ্দিনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ধর্মঘরের নিজনগর গ্রামের রায়সুল ইসলাম টুটুল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সামিয়াকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তাকে অন্ধকার ঘরে আটকে রেখে কয়েক দিন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ঘটনার পরদিন ২ ডিসেম্বর মাধবপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন সামিয়ার বাবা (ডায়রি নং: ৮০)। পরে পরিবারের সদস্যরা ৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লার চেংগাহাটি এলাকার সুলতান মিয়ার বাড়ি থেকে সামিয়াকে উদ্ধার করেন। বর্তমানে তিনি মানসিক আঘাত নিয়ে পরিবারের কাছে রয়েছেন।

ভুক্তভোগী সামিয়া জানান,“ওরা আমাকে অন্ধকারে বন্দি করে রাখে। নির্যাতন করেছে। আমি বারবার বাবা-মাকে খুঁজেছি। মনে হয়েছিল, আর বাঁচতে পারবো না।”

সামিয়ার বাবা ইউপি সদস্য সোহরাব উদ্দিন বলেন, “আমার স্কুল–পড়ুয়া মেয়েকে যেভাবে অপহরণ ও নির্যাতন করা হয়েছে—আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

স্থানীয় যুবদল নেতা আমিনুর রহমান আমিন অভিযোগ করে বলেন,“এলাকায় অপহরণ, ইভটিজিংসহ নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। এসব বন্ধে অভিযান চালানো জরুরি।”

অভিযুক্ত রায়সুল ইসলাম টুটুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারকে উদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করেছি। এখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

error: Content is protected !!

মাধবপুরে অপহরণের ৫ দিন পর স্কুলছাত্রী সামিয়া উদ্ধার

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
মোঃ ইপাজ খাঁ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :