ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় গৃহবধূর আত্মহত্যা

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের চুন্নু মৃধার স্ত্রী আল্পনা খাতুন (২৫) গত ২রা অক্টোবর রাতে নিজ বাড়িতে শয়ন কক্ষের বাঁশের আড়ার সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ আল্পনা খাতুন ৯মাস বয়সের ছেলে সন্তানের জননী।

এ ব্যাপারে শুক্রবার (৩রা অক্টোবর) নিহতের মাতা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউপির বহলবাড়িয়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে পাংশা মডেল থানায় অপমৃত্যু মামরা দায়ের করেছে। অপমৃত্যু মামলা নং ৩৫/২৫।

জানা যায়, দুই বছর পূর্বে পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রামের মৃত শাহাদত মৃধার ছেলে চুন্নু মৃধার সাথে আল্পনা খাতুনের বিয়ে হয়। সংসার করাকালীন সময়ে তাদের আলহাজ নামের ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। প্রতিদিনের ন্যায় ২রা অক্টোবর রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে তারা ঘুমিয়ে পড়ে।

গভীর রাতে শিশু সন্তান আলহাজ হঠাৎ করে কান্না শুরু করলে চুন্নু মৃধার ঘুম ভেঙ্গে যায়।

ঘুম থেকে জেগে চুন্নু মৃধা দেখেন খাটের পাশে বসত ঘরের বাঁশের আড়ার সাথে আল্পনা খাতুন গলায় শাড়ি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। চুন্নু মৃধার চিৎকার শুনে আশ পাশের লোকজন ঘটনাস্থলে যায়। চুন্নু মৃধা আল্পনা খাতুনের গলা থেকে বটি দিয়ে শাড়ি কেটে মৃত অবস্থায় তাকে নিচে নামায়।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ২রা অক্টোবর রাত ১টা থেকে ৪টার মধ্যে যে কোন সময় সে আত্মহত্যা করে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বহরপুরে খাস জমি উদ্ধারঃ চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ

error: Content is protected !!

পাংশায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :