এস. এম সালমান হৃদয়ঃ
বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত জামান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্তান সরকার, লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাফতুন আহমেদ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি রেদওয়ানুল ইসলাম আকিব ও সদস্য সচিব কাউসার হাবিব সাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শামীম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, “বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রকৃত জ্ঞানার্জনের পরিবর্তে খাতা লিখলেই পাস—এমন ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।”
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। তিনি আরও বলেন, “আগামী দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে নকলমুক্ত, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।” তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতিও দেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫