হুমায়ুন কবির তুহিনঃ
ফরিদপুরের সদরপুরে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা এবং সদরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শুক্রবার (১ মে) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।
অধিকার ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ সভায় বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, "সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত"—এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে স্মার্ট ও নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ সবার নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম।
এছাড়াও কর্মসূচিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সদরপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিক ও রাজনৈতিক কর্মীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শ্রমিকের অধিকার আদায়ের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫