হুমায়ুন কবির তুহিনঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে একজনকে বড় অংকের অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২১শে এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া আমিরাবাদ এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়।
আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তারা মৃধা (৪৫)। তিনি আমিরাবাদ চৌরাস্তা এলাকার আরশাদ মৃধার ছেলে।
অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, "পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫