মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুর মডেল থানায় পুলিশ সদস্যদের জন্য ব্যারাকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ (২৯ আগস্ট) শুক্রবার থানা প্রাঙ্গণে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরসিংদী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এর বাস্তবায়নে এবং শিবপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কাউছার খান এর অর্থায়নে এই ব্যারাক নির্মাণ করা হবে। এই ব্যারাক নির্মাণে বিভিন্ন ইট খোলার মালিক ইট দিয়ে সহযোগিতা করেছেন।
ভিত্তি প্রস্তর স্থাপনের সময় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫