সাজেদুর রহমানঃ
যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে দুই জন নারী ও দুই পুরুষ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তাদেরকে গোগা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
আটকরা হলেন- যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লরে ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন(২৩) ও পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার(২৪)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন খবরে তারা জানতে পারেন গোগা সীমান্ত দিয়ে নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন খবরের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় ৪ জন নারী-পুরুষ সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় ৪ টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কোন পাচারকারী আটক হয়নি।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫