
রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে ১ বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ ২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা স্থানীয় আব্দুল হকের মেয়ে।
এছাড়া ভূমিকম্পে উপজেলার বিভিন্ন ভবন, মার্কেটে ফাটল ও মন্দিরের দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ফাতেমা তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম ভূলতা গাউছিয়া সড়ক দিয়ে যাওয়ার পথে সড়কের পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে তাদের ওপর। মুহূর্তেই চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাতেমার।
স্থানীয়রা দ্রুত দেয়ালের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় গুরুতর আহত হয় মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। আহতদের চিকিৎসার সার্বিক সহায়তায় প্রদান করার আশ্বাস দেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫