আলীম আল মুনিমঃ
মৌলভীবাজারের রাজনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলা মাল্টিপারপাস হল রুমে হীড বাংলাদেশ রাজনগর ও সিলেট আঞ্চলিক শাখা উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপি ৪ ও ৫ প্রাপ্ত মোট ১১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে এসএসসিতে ৭৩ জন এবং এইচএসসিতে ৩৯ জন শিক্ষার্থী রয়েছে। তাদের হাতে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। হীড বাংলাদেশ উপ আঞ্চলিক ব্যবস্থাপক ( সিলেট অঞ্চল) মোঃ আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্য বিপুল সিকদার বলেন, আজকের মেধাবীরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগসহকারে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলম, সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, রাজনগর সরকারি কলেজের সমাজ বিঞ্জান বিভাগের প্রভাষক মোঃ আলী বেগ ও প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ।
উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মার্গারেট জুঁহি দাসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী সৌরভ প্রসাদ, রুপা দেব, নাবিলা খানম নাবিয়া, সংবর্ধিত শিক্ষার্থীদের অভিবাদের পক্ষে বক্তব্য রাখেন হীরালাল পাল, ব্লুচিচাপ পাল ও আজমল খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫