আজকের তারিখ : মে ২, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশকাল : মার্চ ১৬, ২০২৬, ৪:৫৬ পি.এম
মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার

বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের তিন মাস পর একটি পুকুরের কচুরীপানার মধ্য থেকে মোঃ তৌহিদুল ইসলাম মোল্যা (৩০) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের সুমন মন্ডলের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তৌহিদুল মোল্যা উপজেলার লতিফপুর গ্রামের আক্তার আলী মোল্লার ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ী থেকে বের হন তৌহিদুল মোল্যা। এরপর থেকে সে আর বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন। এ ব্যাপারে পরিবারের লোকজন মুকসুদপুর থানায় একটি সাধারন ডায়েরী করলে সাকিব শেখ নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার দুপুরে সুমন নামের এক ব্যাক্তি ওই পুকুর পরিস্কার করতে গেলে কচুরীপানার মধ্যে গলিত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, পরিবারের লোকজন মরদেহটি তৌহিদুল মোল্যার বলে শনাক্ত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2026 @ Daily Somoyer Protyasha