বাদশাহ মিয়া:
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রণোদনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (উদ্যান) আবুল বাশার মিয়া, মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মিজানুর রহমান। এ সময় ১ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫