মোঃ আমিরুল ইসলাম:
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে ধীরগতির ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে নির্মাণাধীন ভবনের সামনে এ অভিযোগ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইয়াচিন উর রহমান। তিনি জানান, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের কাজ শুরু হয় ২০২৪ সালের নভেম্বর মাসে। দীর্ঘ ১৭ মাস অতিবাহিত হলেও কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ক্ষতি হচ্ছে। তিনি ভবন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. সামছুল হক জানান, তার জানামতে গত মার্চ মাসে কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ধীরগতির কারণে প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানে চরম অসুবিধা হচ্ছে।
সহকারী শিক্ষা প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, তিনি বর্তমানে প্রশিক্ষণে রয়েছেন—পরে এ বিষয়ে কথা বলবেন।
এদিকে, সাব-ঠিকাদার ও মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ জব্বারের নম্বরে একাধিকবার ফোন দিলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫